Wednesday, January 24, 2018

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০১৯ প্রস্তুতি
এক নজরে জ্যামিতিক সকল সংজ্ঞাঃ

সূক্ষ্মকোণ (Acute angle) : এক সমকোণ (90 ডিগ্রি) অপেক্ষা ছোট কোণকে সূক্ষকোণ বলে
সমকোণ (Right angle) : একটি সরল রেখার উপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দুপাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে, প্রতিটি কোণকে সমকোণ বলে এক সমকোণ=90 ডিগ্রি।

স্থূলকোণ (Obtuse angle) এক সমকোণ অপেক্ষা বড় বিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে সথূলকোণ বলে
প্রবৃদ্ধকোণ (Reflex angle) দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবদ্ধ কোণ বলে 
অর্থাৎ 360 > x 180 হলে x একটি প্রবৃদ্ধ কোণ
সরলকোণ (Straight angle) দুটি সরল রেখাপরস্পর সম্পর্ণ বিপরীত দিকে গমন করলে রেখাটির দুপাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সরলকোণ বলে সরলকোণ দুই সমকোণের সমান বা 180
বিপ্রতীপকোণ (Vertically Opposite angle ) দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এদের যেকোণ একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে
সম্পূরককোণ(Supplementary angle) দুটি কোণের সমষ্টি 180 বা দুইসমকোণ হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে
পূরককোণ (Complementary angle) দুটি কোণের সমষ্টি এক সমকোণ বা 90 হলেএকটিকেঅপরটির পূরক কোণ বলে
একাস্তরকোণ দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে একান্তর কোণগুলো পরস্পর সমান হয়
অনুরূপকোণ দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হয় তকে অনুরূপ কোণ বলে অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়
সন্নিহিতকোণ যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণের অপর কোণের সন্নিহিত কোণ বলে
ত্রিভূজ (Triangle) তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভূজ বলে
সুক্ষ্মকোণীত্রিভূজ (Acute angle triangle ) যে ত্রিভূজের তিনটি কোণই এক সমকোণ(9০ ডিগ্রি ) এর ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভূজ বলে
সুক্ষ্মকোণীত্রিভূজ (Obtuse angled triangle) যে ত্রিভূজের একটি কোণ সথূলকোণ বা এক সমকোণ অপেক্ষা বড় তাকে সথূলকোণী ত্রিভূজ বলে কোণ ত্রিভূজের একের অধিক সথূলকোণ থাকতে পারে না
সমকোণী ত্রিভূজ (Right angled triangle) যে ত্রিভূজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভূজ বলে কোন ত্রিভূজে একটির অধিক সমকোণ থাকতে পারে না সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটিকে ভূমি এবং অপরটিকে লম্ব বলা হয়
 
লম্বকেন্দ্র ত্রিভুজের তিনটি শীর্ষ থেকে বিপরীত বাহুগুলির উপর তিনটি লম্ব সমবিন্দুগামী, এবং বিন্দুটির নাম লম্বকেন্দ্র(orthocenter).
পরিবৃত্ত তিনটি শীর্ষবিন্দু যোগ করে যেমন একটিমাত্র ত্রিভুজ হয় তেমনি তিনটি বিন্দু (শীর্ষ)গামী বৃত্তও একটিই, এর নাম পরিবৃত্ত
পরিকেন্দ্র পরিবৃত্তের কেন্দ্র (যে বিন্দু ত্রিভুজের শীর্ষত্রয় থেকে সমদূরত্বে স্থিত)
চতুর্ভুজ চারটি রেখাংশ দিয়ে সীমাবদ্ধ সরলরৈখিক ক্ষেত্রের সীমারেখাকে চতুর্ভুজ বলে বিকল্প সংজ্ঞা চারটি রেখাংশ দিয়ে আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলেচিত্রে কখগঘ একটি চতুর্ভুজ
কর্ণচতুর্ভুজের বিপরীত শীর্ষ বিন্দুগুলোর দিয়ে তৈরি রেখাংশকে কর্ণ বলে চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমার চেয়ে কম
চতুর্ভুজের বৈশিষ্ট্যঃ চারটি বাহু, চারটি কোন, অন্তর্বর্তী চারটি কোনের সমষ্টি ৩৬০°
সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান (কিন্তু কোণ গুলো সমকোন নয়) , তাকে সামান্তরিক বলে
আয়ত যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ, তাকে আয়ত বলে
বর্গক্ষেত্র: বর্গক্ষেত্র বলতে ৪টি সমান বাহু বা ভূজ বিশিষ্ট বহুভূজ, তথা চতুর্ভূজকে বোঝায়, যার প্রত্যেকটি অন্তঃস্থ কোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রীর সমান
রম্বস রম্বস এক ধরনের সামান্তরিক যার সবগুলি বাহু সমান কিন্তু কোণ গুলো সমকোন নয়
ট্রাপিজিয়াম যে চতুর্ভুজ এর দুইটি বাহু সমান্তরাল কিন্তু অসমান
বহুভুজ (কারনঃ সরলরেখা দ্বারা সীমাবদ্ধ) বহুভুজ নয়
(
কারনঃ বক্র রেখা দ্বারা সীমাবদ্ধ) বহুভুজ নয় (কারনঃ সীমাবদ্ধ নয়)
যদি বহুভুজের সবগুলি বাহু কোণ সমান হয়, তবে সেটিকে সুষম বহুভুজ বলে
বিপ্রতীপ কোণ কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি যে কোণ তৈরি করে, তা কোণের বিপ্রতীপ কোণ বলে
গোলক দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে, তাকে সরল কোণ বলে
প্রবৃদ্ধকোণঃ দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধকোণ বলে
সমান্তরাল রেখা একই সমতলে অবস্থিত দুটি সরল রেখা একে অপরকে ছেদ না করলে, তাদেরকে সমান্তরাল সরল রেখা বলে
ছেদক যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে ছেদ করে, তাকে ছেদক বলে
অন্তঃকেন্দ্র ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকগুলো সমবিন্দু ত্রই বিন্দু ত্রিভুজের অন্তঃকেন্দ্র
পরিকেন্দ্র ত্রিভুজের বাহুত্রয়ের লম্বদ্বিখন্ডকত্রয় সমবিন্দু ত্রই বিন্দু ত্রিভুজের পরিকেন্দ্র
ভরকেন্দ্র ত্রিভুজের কোণ একটি শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু ত্রই বিন্দু ত্রিভুজের ভরকেন্দ্রলম্ববিন্দুঃ ত্রিভুজের শীর্ষত্রয় হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় সমবিন্দু ত্রই বিন্দু ত্রিভুজের লম্ববিন্দু
সর্বসম দুইটি ক্ষেত্র সর্বসম হবে যদি একটি ক্ষেত্র অন্যটির সাথে সর্বতোভাবে মিলে যায় সর্বসম বলতে আকার আকৃতি সমান বুঝায়
বর্গঃ আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহু সমান হলে তাকে বর্গ বলে
স্পর্শকঃ একটি বৃত্ত একটি সরলরেখার যদি একটি কেবল ছেদবিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি স্পর্শক বলা হয়
সাধারণ স্পর্শকঃ একটি সরলরেখার যদি দুইটি বৃত্তের স্পর্শক হয়, তবে বৃত্ত দুইটির একটি সাধারণ স্পর্শক বলা হয়

Cadet College Admission Test 2019 Preparation: Phrase and Idioms

Cadet College Admission Test 2019
Preparation: Phrase and Idioms
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাসহ যে কোনো ক্লাসের ইংরেজি অনলাইনে ফ্রি শিখতে লগইন করো আমারা ব্লগঃ

১। ABC-প্রাথমিক জ্ঞান
২। All in-পরিশ্রান্ত
৩। A round dozen-পূর্ণ ডজন বা ১২টি
৪। An apple of discord-বিবাদেরবিষয়
৫। As though-যেন
৬। At a loss-হতবুদ্ধি
৭। A castle in the air-আকাশকুমুস কল্পনা
৮। A man of letters-পন্ডিত ব্যক্তি
৯। A man of straw-দুর্বলচিত্তের লোক
১০। A square pig in a round whole-অনুপযুক্ত
১১। After one’s own heart-মনের মতো
১২। An axe to grind-সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ
১৩। At arm’s length-নিরাপদ দূরত্ব
১৪। Benefit of the doubt-সন্দেহাবসর
১৫। Burning question-গুরুত্বপূর্ণ বিষয়
১৬। By dint of-বদৌলতে
১৭। By fits and starts-অনিয়মিতভাবে
১৮। Bring to pass-কোন কিছু ঘটা
১৯। Bolt from the blue-বিনা মেঘে বজ্রপাত
২০। Bottom line-সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
২১। Black and blue-নির্মমভাবে
২২। Black sheep-কুলাঙ্গার
২৩। Cry in the wilderness-অরণ্যে রোদন
২৪। Call to mind-স্মরণ করা
২৫। Come to terms-ঐকমত্যে পৌছা
২৬। Cast aside-বাতিল করা
২৭। Draw the line-সীমারেখা নির্ধারণ করা
২৮। Dilly dally-সময় অপচয়
২৯। Dog days-সবচেয়ে গরমের দিন
৩০। Day after day-দিনের পর দিন
৩১। Down to earth-বাস্তবিক
৩২। Eat humble pie-অপমান হজম করে ক্ষমা চাওয়া
৩৩। End in smoke-ব্যর্থতায় পর্যবসিত হওয়া
৩৪। Few and far between-কদাচিত
৩৫। Flesh and blood-রক্তমাংসের দেহ
৩৬। For good-স্থায়ীভাবে
৩৭। Fool’s paradise-বোকার স্বর্গ
৩৮। Fresh blood-নতুন সভ্য
৩৯। Gift of the gab-বাগ্নিতা
৪০। Get along-কারো সাথে সুসম্পর্ক থাকা
৪১। Give in-বশ্যতা স্বীকার করা
৪২। Half a chance-সামান্য সুযোগ
৪৩। Hand in glove-ঘনিষ্ঠ
৪৪। Hold water-পরীক্ষায়টিকে থাকা
৪৫। Heart and soul-সর্বান্তকরণে
৪৬। In cold blood-ঠান্ডা মাথায়
৪৭। In case-যদি
৪৮। In addition to-অধিকন্তু
৪৯। In order that-যাতে
৫০। In black and white-লিখিতভাবে
৫১। Kith and kin-আত্মীয়
৫২। Look forward to-ভালো কিছু আশা করা
 ৫৩। Let loose- বল্গাহীনভাবে ছেড়ে দেয়া
৫৪। Make a case-যুক্তি দেখানো
৫৫। Make hay while the sun shines-ঝোপ বুঝে কোপ মারা
৫৬। Maiden speech-প্রথম বক্তৃতা
৫৭। Make up one’s mind-মনস্থির করা
৫৮। Make good-ক্ষতিপূরণ করা
৫৯। Null and void-বাতিল
৬০। Out of the question-অসম্ভব
৬১। Out and out-সম্পূর্ণরুপে
৬২। Open secret-যে গোপন সর্বজন বিদিত
৬৩। Pick a quarrel with-ঝগড়া বাধানো
৬৪। Pros and cons-খুটিনাটি
৬৫। Put heads together-একমত হওয়া; একত্রে বসে পরামর্শ করা
৬৬। Pass away-মারা যাওয়া
৬৭। Put up with-সহ্য করা
৬৮। Raise one’s eyebrow-চোখ কপালে ওঠা, বিস্মিত হওয়া
৬৯। Red handed-হাতে নাতে
৭০। Rank and file-সাধারণ সৈনিক
৭১। Spare no pains-যথাসাধ্য সব কিছু করা
৭২। Swan song-শেষ কর্ম
৭৩। Soft soap-তোষামোদ করা
৭৪। Sorry figure-কৃতিত্ব দেখাতে না পারা
৭৫। Tell upon-ক্ষতি করা
৭৬। Three score-ষাট
৭৭। Through and through-সম্যকভাবে
৭৮। To smell a rat-সন্দেহ করা
৭৯। Take a fancy to-ভালো লাগা
৮০। Take into account-বিবেচনাকরা
৮১। Through thick and thin-বিপদে আপদে সব অবস্থাতেই
৮২। To do away with-ত্যাগ করা
৮৩। Turn over a new leaf-নতুন অধ্যায়ের সূচনা কর
৮৪। To end in smoke-ব্যর্থতায় পর্যবসিত হওয়া
৮৫। To get along with-কারো সাথে সুসম্পর্ক থাকা
৮৬। To meet trouble half way-হতবুদ্ধি হওয়া
৮৭। Up and doing-উঠে পড়ে লাগা
৮৮। With a good grace-সানন্দে
৮৯। With a view to-উদ্দেশ্যে
৯০। Worth one’s while-যথার্থ মূল্য দেয়া
৯১। White elephant-কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক